জোকস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
সান্তা :আচ্ছা বান্তা তুমি বিয়ে করলে কেন বলোতো?
বান্তা :আর বলো না দিনের পর দিন একা একা নিজের জন্য রাঁধতে রাঁধতে আর নিজের সব কাপড় নিজে ধুতে ধুতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
সান্তা :কী আশ্চর্য ঠিক একই কারণে আমি কি না কয়েকদিন আগে ডিভোর্স ফাইল করলাম!
শিক্ষক :কাল স্কুলে আসো নি কেন?
সান্তা :পড়ে গিয়েছিলাম স্যার।
শিক্ষক :কোথায় পড়লে আর কোথায় লেগেছে?
সান্তা :স্যার বিছানায় পড়ে গিয়েছিলাম আর চোখ লেগে গিয়েছিল!
রাস্তায় দ্রুত গাড়ি চালানোর কারণে এক তরুণকে পুলিশ অফিসার আটক করেছেন। লোকটার শুধু একটাই কথা, ‘আগে আমার কথা তো শুনুন।’
কিন্তু পুলিশ অফিসারও নাছোড়বান্দা। ‘না, কোনো কথাই শুনব না। জেলের বড় কর্তা না আসা পর্যন্ত তোমাকে কিছুতেই ছাড়া যাবে না।’
ঘণ্টাখানেক পর পুলিশ অফিসার ওই তরুণকে বললেন, ‘তুমি আসলে ভাগ্যবান। আজকে আমাদের বড় স্যারের মেয়ের বিয়ে। তাই আজ তিনি যখন অফিসে আসবেন, তখন তার মেজাজ খুবই ঠান্ডা থাকবে।’
এতক্ষণে কথা বলার সুযোগ পেয়েই তরুণ হাউমাউ করে বলে উঠল, ‘বড় কর্তা এলে আপনার খবর আছে। আমিই তার মেয়ের হবু বর! বিয়েতে যাচ্ছিলাম।’