‘পুরানো সেই দিনের কথা’য় রবিন ঘোষ

জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘পুরানো সেই দিনের কথা’। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয় একজন বরেণ্য ব্যক্তির বর্ণাঢ্য জীবনের জানা-অজানা গুরুত্বপূর্ণ তথ্য, ছেলেবেলা, শিক্ষা জীবন, কর্মক্ষেত্র, সংগ্রাম, আন্দোলন, জীবনের টার্নিং পয়েন্ট, জীবনের নানান অভিজ্ঞতা, পাওয়া না পাওয়ার গল্প ইত্যাদি আরও অনেক বিষয় নিয়ে। সেই সঙ্গে তার সংগৃহীত ছবি, নানান অর্জন, লেখা, বই-পত্র প্রভৃতি দেখানো হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি তার বর্তমান অবস্থা তুলে ধরা হবে। বলবেন নতুনদের উদ্দেশে বিভিন্ন পরামর্শ। পুরোনো সেই দিনের কথার এবারের পর্বে থাকছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষ। অনুষ্ঠানটি আজ রাত ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।