হাসি বাড়ি

এক সময় বাড়িটির নাম ছিল হক বাড়ি। বাড়ির কর্তা হক সাহেব একসময় বই পড়ে জানতে পারেন ‘লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন’। সেটা জানার পর তিনি তার বন্ধুদের সঙ্গে আলাপ করলে সবার কাছ থেকেই সাপোর্ট পান তিনি। তারা বলেন, হাসলে রোগবালাই কম হয়, আয়ু বাড়ে। এরপরই বাড়িতে হক সাহেব একটি অদ্ভুত নিয়ম জারি করেন। নিয়মটি হলো, এই বাড়িতে রাগ, ক্ষোভ, দুঃখ, কান্নাকাটি এসব কিছুই চলবে না; শুধু হাসি এবং হাসি। কথা কাটাকাটি করতে হলেও হেসে হেসে করতে হবে। সেই থেকে বাড়িটির নাম হয়ে যায় ‘হাসি বাড়ি’। এমনই মজার মজার ঘটনা নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘হাসি বাড়ি’। মুক্তনীলের রচনায় এটি পরিচালনা করছেন মিজান মামুন। অভিনয়ে আছেন সিরাজুল ইসলাম, আল মনসুর, লুত্ফুর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, শামীমা নাজনীন, ওয়াহিদা মল্লিক জলি, আল মামুন, নাসিম, মৌটুসি, শান্ত, অমি, তন্দ্রা, শামীম, আলমগীর, শিশির, মামুন প্রমুখ। প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।