সুযোগ হারানোয় হতাশ ল্যাম্পার্ড
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৭
করিন্থিয়াসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পর নিজের হতাশা প্রকাশ করেন চেলসি দলের মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তার মতে, এই পরাজয়ের পরে বড় এক সুযোগ হারালো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ ছিল। ব্রাজিলিয়ান দলটি বেশ শক্তিশালী। আমরা ম্যাচে ফেরার অনেক সুযোগ পেয়েছি। তবে, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গোল করার সহজ কিছু সুযোগ পেয়ে নষ্ট করেছি।’ ম্যাচ পরাজয়ের পরও জাপানে ক্লাবের সমর্থকদের ধন্যবাদ দিতে ভুলেননি এই ইংলিশ প্লে মেকার। তিনি বলেন, ‘সমর্থকরা সত্যিকার অর্থেই অসাধারণ। মিউনিখের সেই অসাধারণ রাতেও তারা আমাদের পাশে ছিল। আজো তারা আমাদের সাথে ছায়ার মতো আছে।’