ভালুকায় জাতীয় বিদ্যুত্ সপ্তাহের সমাপ্তি

‘বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যকে ব্যবহারে সুযোগ দিন।’ শ্লোগান নিয়ে গতকাল সোমবার ভালুকায় শেষ হলো জাতীয় বিদ্যুত্ সপ্তাহ ’১২। এ উপলক্ষে কাঠালীস্থ ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর সদর দপ্তরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর সভাপতি এসএম মাহফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী বীরেন্দ্র নাথ সরকার।