আওয়ামী লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে মনোহরদীতে হরতাল

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গুকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোমবার মনোহরদীতে হরতাল ও বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। জানা যায়, গত ২ মাস আগে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ফ্লোরা বিলকিস জাহানের সাথে বালু উত্তোলনের ঘটনায় বাদানুবাদ হয় রঙ্গুর। এর জের ধরে সার্ভেয়ার আসাদুজ্জামান বাদী হয়ে রঙ্গুসহ ৪০ জনের নামে-বেনামে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যে নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হলে গত সোমবার নরসিংদী জেলা আদালতে হাজির হলে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গু ছাড়া অন্য আসামিদের জামিনে মুক্তি দিয়ে রঙ্গুকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।