মদন মোহন কলেজে শহীদ মিনার উদ্বোধন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:০৬
সিলেট মদন মোহন কলেজে নবনির্মিত শহীদ মিনার ‘দৃষ্টিপাত’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এই শহীদ মিনার উদ্বোধন করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করেছে।