পঞ্চগড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ

পঞ্চগড়ে জামায়াত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক দল ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বরের হরতালের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদ বিক্ষোভ মিছিল করেছে। সোমবার ধাক্কামারা এলাকা থেকে বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।