কোটালীপাড়ার কান্দি আওয়ামী লীগের সম্মেলন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:০৯
গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শনিবার সম্পন্ন হয়েছে। উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় চত্বরে সমঝোতার ভিত্তিতে মনীন্দ্র নাথ রায় (মনি) কে সভাপতি ও হরেকৃষ্ণ বাড়ৈ (খোকন) কে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে কান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি অনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আ’লীগ নেতা লিয়াকত আলী মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আ’লীগ আইন বিষয়ক সম্পাদক বিষ্ণু চন্দ্র অধিকারী, কান্দি আ’লীগ সহ-সভাপতি হরিদাস মালাকার, সাধারণ সম্পাদক বাসুদেব রায়।