রাঙ্গুনিয়ার এরশাদ দশ দিনেও উদ্ধার হয়নি

রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর জীপ স্টেশনের বাড়ি সংলগ্ন চা দোকান থেকে অপহূত মোহাম্মদ এরশাদ(২৭) ১০ দিনেও উদ্ধার হয়নি। গত ৯ ডিসেম্বর রাতে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণের পরদিন অপহূত ব্যক্তির পিতা আব্দুল খালেক রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং পরে ১৩ ডিসেম্বর স্ত্রী ছলিমা খাতুন বাদী হয়ে নিয়মিত অপহরণ মামলা করেন। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা চক্রান্ত করে পরিকল্পিত ভাবে অপহরণের ঘটনা ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। গত ১৫ ডিসেম্বর মামলার একজন আসামি ঝিনুক আক্তারকে (২৩) গ্রেফতার করে পুলিশ।