গঙ্গাচড়ায় অন্ধ মুক্তিযোদ্ধার দিন কাটে অর্ধাহারে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
দেশের জন্য যুদ্ধ করতে দুটি চোখ হারান মুক্তিযোদ্ধা আজিজুল (৬০)। মাত্র ১৭ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাষণে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে যান আজিজুল।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে আজিজুলের বাড়ি। যেটুকু জমি ছিল তাও তিস্তা নদীর ভাঙ্গনে বিলীন। সেই থেকে নিঃস্ব হয়ে যায় আজিজুল। অন্ধ মুক্তিযোদ্ধা আজিজুল বলেন, ৬নং সেক্টরে কমান্ডার জয়দেব কুমারের নেতৃত্বে নীলফামারী জেলার চিলাহাটি, লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও বড়খাতা এলাকায় যুদ্ধ করেন। তার ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে রফিকুল চাকরি করলেও বিয়ে করে অন্যত্র থাকে। ছোট ছেলে রবিউল গার্মেন্টেসে কাজ করে। তবে কেউ তার খোঁজ-খবর নেয় না। অভাব-অনটনের সংসার। সরকারিভাবে মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা। এ টাকাই তার সম্বল।