গৌরনদীকে মডেল থানা ঘোষণা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৩
বরিশালের গৌরনদী থানাকে মডেল থানা ঘোষণা করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর থানা কম্পাউন্ডে আইন শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব সি.কিউ.কে মুসতাক আহমদ গৌরনদী থানাকে মডেল থানা ঘোষণা করেন। বরিশাল জেলা পুলিশ সুপার এ.কে.এম এহসানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র সচিব। বিশেষ অতিথি ছিলেন বরিশালের ডিআইজি ডা.আব্দুর রহিম, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহআলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদরে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী প্রমুখ।