উখিয়ায় বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠিত
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৩
বাংলাদেশ সাংবাদিক সমিতি উখিয়া উপজেলা শাখা গঠনকল্পে এক সভা সোমবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মুহাম্মদ হানিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি ফরিদুল আলম শাহীন। সভায় বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ. এম আরমান, যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী শাহীন। সভায় উপস্থিত সকল সাংবাদিকের সর্বসম্মতিক্রমে রফিক উদ্দিন বাবুলকে (ইত্তেফাক) সভাপতি ও সরওয়ার আলম শাহীনকে (মানবজমিন) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি মুহাম্মদ হানিফ আজাদ (সমকাল), সহ-সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল (সংগ্রাম), অর্থ-সম্পাদক মোসলেহ উদ্দিন (বাংলাদেশ সময়), বিচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী (ভোরের ডাক), দপ্তর সম্পাদক কায়সার হামিদ মানিক (দৈনিক সাঙ্গু), নির্বাহী সদস্য: দীপন বিশ্বাস (জনকণ্ঠ), শফিউল ইসলাম আজাদ (বাংলাদেশ প্রতিদিন), কপিল উদ্দিন আনু (দৈনিক জনতা), আব্দুর রহিম সেলিম (আমাদের সময়) ও শফিউল আলম (দৈনিক ইনানী)।