জাতীয় মহিলা ক্রিকেট চ্যামিপয়নশিপ
খুলনা ফাইনালে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:২০
মৌলভীবাজার ও নরসিংদী তৃতীয় জাতীয় মহিলা ক্রিকেট চ্যামিপয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় গতকালের খেলায় খুলনা জেলা দল ফাইনালে উঠেছে । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মৌলভীবাজারকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে মৌলভীবাজার মহিলা ক্রিকেট দল ১০ উইকেট হারিয়ে ২৭ ওভারে ৭৯ রান তোলে। জবাবে খুলনা জেলা মহিলা ক্রিকেট দল ২৩ ওভারে ৪ উইকেটে ৮২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । খুলনা ৬ উইকেটে জয়ী হয়। আজ মঙ্গলবার ২য় সেমিতে ঢাকা-নরসিংদী মুখোমুখি হবে।