বিজেএমসির জয় ছিনিয়ে নিল মোহামেডান
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২১:২১
নিশ্চিত জয়টা হাত ছাড়া হয়ে গেল বিজেএমসির। ৬৬ মিনিটে গিনির পরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার গোলে এগিযে ছিল বিজেএমসি। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে মোবারকের থ্রু থেকে জিরো অ্যাঙ্গেল থেকে বাঁ পায়ে অবিশ্বাস্য এক গোল করে সমতা এনেছেন গানাইয়ান স্ট্রাইকার ওসে মরিসন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল সন্ধ্যার ম্যাচটা যদিও একতরফা খেলেছে বিজেএমসি। দলটা মোহামেডানকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। ১-০ গোলে এগিযে থাকার পর দ্বিতীযার্ধে বিজেএমসির পযসাল ওপেন নেট পেয়েও গোল করতে পারেননি। বিজেএমসিকে ঠেকাতে গিয়ে রজনী গোলকিপার মামুন খান আহত হন। খেলার শেষ ৫ মিনিট বাকি থাকতে প্লাড লাইট বন্ধ ছিল কয়েক মিনিট। আলো জ্বললে কয়েক মিনিট খেলা হয এবঙ মোামেডান গোল শোধ করে ১-১।
মারূপ শেষ সুযোগ নষ্ট করেন। পোষ্টের সামান্য উপর দিয়ে বল বাইরে যায।