চট্টগ্রাম প্রথম বিভাগ হকি লিগ শুরু

চট্টগ্রাম প্রথম বিভাগ হকি লিগ শুরু হয়েছে গতকাল সোমবার। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুইটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে মোহামেডান ব্লুজ ৮-০ গোলে শহীদ শাহাজাহান সংঘকে পরাজিত করে। জয়রাজ হ্যাটট্রিক করেন। তাছাড়া বিশ্বজিত ২টি, অন্বেষ চৌধুরী ও মিশু ১টি করে গোল করেন। ক্রিসেন্ট ক্লাব ও সিএফসি ক্লাবের মধ্যকার অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। সিজেকেএস সহ-সভাপতি শাহেদ আজগর চৌধুরী প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন। হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ বক্তব্য রাখেন।