গাজীপুরে শিশুদের
জন্য এ্যাপোলোর
ফ্রি হেলথ ক্যাম্প
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৮
গত ১৭ ডিসেম্বর এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে গাজীপুরে অবস্থিত ইনসাফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে নবজাতক ও শিশুদের জন্য হেলথ ক্যাম্প স্থাপিত হয়। এ্যাপোলো হসপিটালস ঢাকার শিশু ও নবজাতক বিভাগের কনসালটেন্ট প্রফেসর ডা. ইশতিয়াক হোসেন এবং শিশু সার্জারি বিভাগের কনসালটেন্ট প্রফেসর ডা. শহীদ করিম ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও পরামর্শ প্রদান করেন।
এই ক্যাম্পে নবজাতক এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের খাবারে অরুচি, মূত্রনালী এবং মূত্রথলীর ইনফেকশন, মানসিক ও শারীরিক বৃদ্ধির সমস্যা, হরমোনজনিত সমস্যা, জন্মগত ত্রুটি (পুরুষাঙ্গ, অণ্ডকোষ, ঠোঁট-তালুকাটা), কোষ্ঠকাঠিন্য, হার্নিয়া, হাইড্রোসেল, টিউমারসহ সকল ধরনের রোগ ও চিকিত্সা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। ফ্রি চাইল্ড হেলথ ক্যাম্পে গাজীপুর ও এর আশপাশের ৩শ রোগী বিনামূল্যে চিকিত্সা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলে। এ্যাপোলো হসপিটালস ঢাকা সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি