চট্টগ্রাম বন বিভাগ
দেড় মাসে অর্ধকোটি
টাকার কাঠ আটক
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৯
চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ ও স্পেশাল ভিজিল্যন্স টিমের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে চট্টগ্রাম শহর ও আশেপাশের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ কাঠ ও ফার্নিচার আটক করেছে। এ সময়ে ২৬টি মামলা হয় ও ৩২টি যানবাহন আটক করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা রকিবুল হাসান মুকুলের নির্দেশে এবং শহর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল ভিজিল্যান্স টিমের ওসি মোশারফ হোসেনের নেতৃত্বে গত দেড় মাসে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা রকিবুল হাসান মুকুল জানান, অবৈধ কাঠ ও অন্যান্য বনজদ্রব্য পাচার প্রতিরোধে চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ ও স্পেশাল ভিজিল্যান্স টিমকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে। চলমান এই বিশেষ অভিযান অব্যাহত আছে।