শহীদ জায়া নূরজাহান
সিরাজী গুরুতর অসুস্থ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:১৭
শহীদ বুদ্ধিজীবী দৈনিক ইত্তেফাকের সাবেক কার্যনির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনের পত্নী নূরজাহান সিরাজীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। শহীদ-জায়া এখন অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আজ ১৭ দিন ধরে তিনি সিসিইউতে আছেন।তিনি কিডনি, ফুসফুস ও হূিপণ্ডের জটিলতায় ভুগছেন। ল্যাব এইড হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৬ ডিসেম্বর ড. আনিসুজ্জামান তাঁকে দেখতে গিয়েছিলেন। সে সময় শহীদ-জায়ার সংজ্ঞা ছিল না। নূরজাহান সিরাজী অ্যাপোলো হাসপাতালে ডা. শাহাবউদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে নূরজাহান সিরাজীর জন্য দোয়া কামনা করা হয়েছে।