জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে
‘বিজয়ের পঙক্তিমালা’ শীর্ষক
স্বরচিত কবিতা পাঠের আসর
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:১৭
মহান বিজয় দিবসে জাতীয় প্রেসক্লাব ‘বিজয়ের পঙতিমালা’ শিরোনামে ক্লাব সদস্য কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কবি ও গীতিকার কে জি মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সহ -সভাপতি কাজী রওনাক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, সাংস্কৃতিক ও শিশু শিক্ষা উপ-কমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল আলম, হাসান হাফিজ, মাঈনুল আলম, শামসুদ্দীন আহমদ চারু, নূরুদ্দীন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ফজল সাহাবুদ্দীন। সূচনা সঙ্গীত পরিবেশন করেন ক্লাব সদস্য মীর মহিউদ্দিন সোহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি রফিক হাসান। -প্রেস বিজ্ঞপ্তি