প্রসঙ্গ :ট্রেনের ভাড়া বৃদ্ধি

বাংলাদেশে বিদ্যমান যাতায়াত ব্যবস্থার মধ্যে সবচেয়ে অবহেলিত মাধ্যম হলো রেলপথ। এ ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রেনের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অনুন্নত লাইনব্যবস্থা, সময়সূচি মেনে না চলা, টিকেট কালো বাজারে বিক্রি করা ইত্যাদি। অর্থনীতির ভাষায় বলা যায়, যে পণ্যের চাহিদা বেশি, সেই পণ্যের দামও বেশি। আর যে পণ্যের চাহিদা কম, তার বাজার মূল্যও কম। তাহলে এই তত্ত্বের সঙ্গে তাল মিলিয়ে বলতে পারি, ট্রেনসেবার মান অত্যন্ত নিম্নগতির দিকে যাওয়ায় জনগণ দিন দিন এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই এই সেবামূল্য কমানো উচিত। কিন্তু রেল কর্তৃপক্ষের রেলসেবার যথাযথ মান উন্নত না করে, দ্বিগুণ হারে দাম বাড়িয়ে দেয়া হঠকারিতা, অবিবেচকের লক্ষণ বলে আমি মনে করি। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. দিদার হোসেন, আইন বিভাগ, দ্বিতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।