মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩০
হাজেরা বিবি
লোকসংগীত শিল্পী হাজেরা বিবির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৮ ডিসেম্বর। এ উপলক্ষে ফরিদপুর শহরতলীর শোভারামপুরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান, ফরিদপুর সাহিত্য পরিষদ স্মরণসভা ও লোকসঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন প্রধান অতিথি এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।