বিএনপি অফিসের সামনে বিজয় উত্সব পণ্ড
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রতি বছরের মত ‘বিজয়-উত্সব’ এর আয়োজন করেছিল বিএনপির সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাসাস। কিন্তু পুলিশ এ বছর তা করতে দেয়নি। পুলিশ দুই দুইবার মঞ্চ ভেঙ্গে বিজয়-উত্সব পন্ড করে দিয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর কারণ হিসাবে ‘উপরের নির্দেশ’ এর কথা উল্লেখ করেছেন। জাসাস সভাপতি এমএ মালেক এসব তথ্য জানান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের পূর্ব ঘোষিত এই ‘বিজয়-উত্সব’ করতে না দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা আসলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্ব্বাস করে না।