ছোটমণিদের সন্দেশ

গত ৩০ ডিসেম্বর আনন ফাউন্ডেশন আয়োজিত আনন শিশুসাহিত্য আসরের তৃতীয় আসরটি ১০২০ মিয়াভাই প্লাজা, নতুন বাজার, গুলশান-২, ঢাকায় ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসরে লেখা পাঠে অংশ নেন মিলন সব্যসাচী, ইফতেখার হালিম, রানা হামিদ, কাজী রহিম শাহরিয়ার, মালেক মাহমুদ, নাজমুল হক নজীর, কাজী মোহিনী ইসলাম প্রমুখ। আবৃত্তি করে শোনায় ছোট্ট বন্ধুদের মধ্যে বিপ্লব মিত্র ও তাফান্নুম হোসেন প্রমি। গান পরিবেশন করে শিশুশিল্পী অদিতা বেপারি, ওয়ালিদা মোনালিসা, সারমিন আক্তার ইমা, পূজা সরকার, মৃত্তিকা মেঘা মল্লিক, আমীর রিয়াজ, এস.এ. শামীম, গোলাম নবী পান্না প্রমুখ। আসরে পঠিত স্বরচিত লেখাগুলোর উপর আলোচনা করেন ছড়াকার মালেক মাহমুদ ও মিলন সব্যসাচী। আনন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী একেএম ইকবাল হোসেন এবং কবি রাজু আলীম আনন ফাউন্ডেশনের সাফল্য ও উন্নতিকল্পে বিস্তারিত আলোচনা করেন। শিশুসাহিত্য আসরটি উপস্থাপনা করে ছোট্টবন্ধু শামাদান উফা ও মোহাম্মদ ফারহান ফাসিদ টুকু।