তোমাদের চিঠি থেকে
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ১৮:২৪
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি। আমরা ছোটরা অনেক ভাগ্যবান। স্বাধীন দেশে আমাদের জন্ম হয়েছে। যে দেশের নাম বাংলাদেশ। কৃষক, শ্রমিক, নারী, পুরুষ বীরের মত মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আমরা পেয়েছি বাংলাদেশ, লাল-সবুজ পতাকা। আমরা আরও পেয়েছি সাতজন বীরশ্রেষ্ঠ, জাতীয় সংগীত, জাতীয় কবি, জাতীয় ফল, ফুল, পাখি, গাছ, মাছ আর জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। এ আমাদের গর্বের অর্জন। নয় মাস মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে। অনেক ঘর-বাড়ি, স্কুল-কলেজ, রাস্তাঘাট নষ্ট হয়েছে। শিশুরা বাবা-মা হারিয়েছে। ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধাসহ সকলের প্রতি রইলো শ্রদ্ধা ও সালাম। আসরের ভাইবোনদেরও কুশল কামনা করি।
শারতাজ এফ. রহমান
সদস্য নং ৭৬৯
ওয়ান, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।