মো. আ. আজিজ
বরগুনার জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের বরগুনা উত্তর প্রতিনিধি ও বামনা প্রেসক্লাব সদস্য মো. মোশাররফ হোসেনের পিতা বামনা উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. আজিজ (৯৫) গতকাল রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ আসর নামাজের পর বামনা সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার পূর্ব সফিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আব্দুর রহিম ফরাজী
বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম ফরাজী (৮২) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা শহরের নাগড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত শুক্রবার নিজ বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে নেত্রকোনা সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বাঁশিরাম দাশ
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রেসিডেন্ট ও বিএসপি ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশের পিতা সমাজসেবক বাঁশিরাম দাশ (৮৫) গত বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে নগরীর জামালখানস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। ওইদিন রাতে বাঁশখালীর পূর্ব চেচুরিয়া গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন করা হয়। আগামী ২৪ মে প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠান চেচুরিয়ায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।