২০১৪ বিশ্বকাপ ফুটবল

যাত্রা হলো শুরু

৬৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ক্যাস্তেলাও এরেনার উদ্বোধন হয়ে গেল সোমবার। ২০১৪ বিশ্বকাপের জন্য ব্রাজিলের ১২টি ভেন্যুর মধ্যে ফোর্টালেজায় অবস্থিত ক্যাস্তেলাও অন্যতম। প্রেসিডেন্ট দিলমা রুসেফ ফুটবলে লাথি দিয়ে এ স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জুনে কনফেডারেনশন্স কাপের আগে ছয়টি ভেন্যু অবশ্যই প্রস্তুত থাকতে হবে, এর মধ্যে ক্যাস্তেলাও ও মারাকানা অন্যতম। এ বছর ডিসেম্বরেই ভেন্যু দুটির সংস্কারের শেষ সময় ছিল, ফিফা শেষ পর্যন্ত তা বাড়িয়ে দিয়েছে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত। ফিফা সভাপতি সেপ ব্লাটার এক বার্তায় বলেন,‘ফিফার জন্য এটা একটা বিশেষ দিন। কারণ,সামনের বছরে ব্রাজিলে হতে যাচ্ছে কনফেডারেশন্স কাপ ও বিশ্বকাপের মতো সেরা দুটি ইভেন্ট।’ পরের সপ্তাহে মিনেরাও স্টেডিয়ামও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। শুরুতে ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ফিফা। তবে সাম্প্রতিক সময়ে তারা আস্থা রাখছে।