তারকাদের অংশগ্রহণে উদ্বোধনী
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
তারকাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ইয়াম্মী ইয়াম্মীর দশম আউটলেট মগবাজারে উদ্বোধন করা হয়। গত ১৭ ডিসেম্বর এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটিই হচ্ছে ইয়াম্মী ইয়াম্মীর সবচেয়ে বড় ব্র্যাঞ্চ। উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদুল আলম সাচ্চু, তানিশা, দিহান, রুমা, টুম্পা, তুলনা, সানজু, লুমিন, ইথুন বাবুসহ আরও অনেকে। আর ইয়াম্মী ইয়াম্মীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং অরভিসের নির্বাহী পরিচালক। এই শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন শহীদুল আলম সাচ্চু। অনুষ্ঠানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।