নেপাল হ্যান্ডবলে মহিলারা রানার্সআপ পুরুষরা পঞ্চম
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
নেপালের আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে পুরুষ এবং মহিলা দল অংশগ্রহণ করেছিল। কোথায় আশা ছিল না ভালো কিছু করার। তারপরও মহিলা দল একেবারেই শূন্য হাতে ফিরছে না। বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল রানার্সআপ হয়েছে। কাঠমান্ডুতে সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ মহিলা দল ১৬-৪৬ গোলে ভারতের কাছে হেরেছে। সোমবার বিকালে মহিলা দল টুর্নামেন্টের সেমিফাইনালে নেপালকে ৪০-১৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল।
একই টুর্নামেন্টে পুরুষদের লড়াইয়ে বাংলাদেশ পঞ্চম স্থান পেয়েছে। বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে ৩৪-১৮ গোলে নেপালকে হারায়। আজ বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের খেলোয়াড়রা নেপাল থেকে ঢাকায় ফিরবে।