প্রথম বিভাগ ক্রিকেট
ঢাকা ওয়ান্ডারার্স জয়ী
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সূর্যতরুণ ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে তারা। টসে হেরে সূর্যতরুণ ৩৬ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে। আরাফাত হোসেন সর্বোচ্চ ৮৬ রান করেন। সাদিদ হোসেন ৫২ রান করেন। বনি ইয়াসমিন ১৮ রানে তিনটি ও সাদ্দাম খান এবং জাহান দুইটি করে উইকেট পান।
ঢাকা ওয়ান্ডারার্স ৩২.২ ওভারে তিন উইকেটে ১৮০ রান তোলে। ফারুক হোসেন সর্বোচ্চ অপরাজিত ৭১ ও আসাদুল হাবিব ৩৮ রান করেন। হাবিবুর রহমান ২৫ রানে দুই উইকেট নেন।