ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশের সাথে ফিজি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
ওয়ার্ল্ড হকির রাউন্ড টু পর্বে শেষ দল হিসাবে বাংলাদেশের সাথি হয়েছে ফিজি। গতকাল ফিজির অন্তর্ভুক্তি হয়েছে বলে জানা গেছে। ছয় দল নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই হবে দিল্লীতে আগামী ফেব্রুয়ারিতে। বাংলাদেশ ছাড়া ভারত, চীন, আয়ারল্যান্ড, আজারবাইজান এবং ফিজি। বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে গেল এই পর্বটি। কারণ রাউন্ড টু থেকে দু’টি দল যাবে পরবর্তী রাউন্ডে। ভারত, চীন, আয়ারল্যান্ড অনেক শক্তিশালী দল। বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল।