শীতের পোশাক জেন্টল পার্কে

ফ্যাশনের বর্ণিলতার প্রভাব তরুণদের মাঝে স্পষ্ট। তারুণ্যের এই ফ্যাশনধারাকেই অনুসরণ করে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক। তাদের স্টোরগুলোতে তাই এখন ট্রেন্ডি আরামদায়ক কাপড় ও শীত—প্রাধান্য পাচ্ছে যুগপত্। পিউলেদারের জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ আছে ইয়ার্ন বৈচিত্র্যের সোয়েটারও। হালকা বা ভারী শীত পোশাকের পাশাপাশি আছে সাশ্রয়ী ফ্যাশন অনুষঙ্গও। উল্লেখ্য, ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন ও পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ থেকেও।