দক্ষিণখানে ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার চুরি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪২
রাজধানীর দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেকের একটি বাড়িতে চুরি হয়েছে। সোমবার সকালে দুর্বৃত্তরা দরজার তালা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ভুক্তভোগী ইস্কান্দার মির্জা জানান, ২৫, পশ্চিম মোল্লারটেকের সাত তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে তিনি সপরিবারে থাকেন। সোমবার সকালে তার স্ত্রী শামসুন্নাহার পারভীন ছেলেকে স্কুলে ভর্তির জন্য বাসা থেকে বের হয়ে যান। দুপুর ১টার দিকে বাসায় ফিরে দেখেন কে বা কারা দরজার তালা ভেঙ্গে আলমারি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।