ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের ঘিওরে ফসলি জমি ও নদী থেকে মাটি কাটার অবৈধ ব্যবসা জমে উঠেছে। এক শ্রেণির প্রভাবশালী লোক আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছে এ মাটির ব্যবসা। অনেক ক্ষেত্রে জমির মালিকদের যারা মাটি বিক্রিতে অস্বীকার করছেন, তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগও পাওয়া গেছে। বাদ পড়ছে না নদী তীরের মাটিও। গ্রামের পর গ্রাম এই মাটি বেচে দেওয়ার সর্বনাশা কর্মকাণ্ডে মেতেছে সংঘবদ্ধ ওই চক্রটি —ইত্তেফাক