জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ২ দিনের রিমাণ্ডে

আইনমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের ২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আইনমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলায় ৫ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার তিনি আসামি। গত ১৩ ডিসেম্বর ভোরে ঢাকায় ধানমন্ডির নিজ বাসা থেকে ডা. শফিকুরকে গ্রেফতার করা হয়।