মায়ের কোলে ফিরল শিশু নুসরাত

বকশীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অবশষে ২১ দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ২ বছর বয়সী নুরশাত জাহান শোভা মায়ের কোলে ফিরে গেছে। জানা গেছে, নুসরাত জাহান শোভার বাবা রফিকুল ইসলাম পুলিশে কর্মরত অবস্থায় দুই বছর পূর্বে মারা যায়। এ কারণে সরকার তার স্ত্রী সুরমা বেগমকে সাড়ে চার লাখ টাকা প্রদান করেন। এই টাকা নিয়ে শোভার পরিবারে দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের কারণে শোভার চাচা ময়মনসিংহ থানার এএসআই শাহ জালাল শোভাকে অপহরণ করেন। এই ঘটনায় শোভার মা বাদি হয়ে শাহ জালালসহ অন্যদের বিরুদ্ধে আদালতে মামলা করে। মামলার পর বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি হস্তক্ষেপ করে এবং ১৮ ডিসেম্বর সকালে বকশীগঞ্জ থানা ক্যাম্পাসে শিশু নুসরাত জাহান শোভাকে মা সুরমার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ওই সময় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান লেবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন ও মহিলা আইনজীবী সমিতির তদন্ত কর্মকর্তা সোহেল রানা আকন্দ উপস্থিত ছিলেন। বটিয়াঘাটায় অপহরণের ১৮ ঘন্টা পর শিশু উদ্ধার আটক ২ জন বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা জানান, উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের জালিয়াপাড়া গ্রাম থেকে অপহূত শিশু দীর্ঘ ১৮ ঘন্টা পর গত সোমবার রাতে ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে একই গ্রামের নগেন মন্ডলের পুত্র সমর মন্ডল (৪২) পরিকল্পিতভাবে সুধাকর মন্ডলের শিশুপুত্র প্রতীককে (৬) চা খাওয়াবার কথা বলে বাড়ির সামনে থেকে নিয়ে ডুমুরিয়ার কৃষ্ণনগর গ্রামে পূর্ব পরিচিত দুলালের বাড়িতে পৌঁঁছায়। সেখানেই রাতে অপেক্ষা করছিল শিশুটিকে অন্যত্র পাচার করার। প্রতীকের মাতা কনিকা মিস্ত্রী বাদী হয়ে সমর মন্ডল, তার পুত্র সৌরভ ও মোটরসাইকেল চালক মুরাদকে আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রবীণ কুমার মুরাদকে আটকের পর সোমবার রাতেই গোপন সংবাদের ভিত্তিতে এলাকার লোকজনের সহায়তায় সমরকে আটক ও শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে তার অভিভাবকের কাছে ফেরত দেয়া হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি ফজলুর রহমান বলেন, সমরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে অপহরণের সাথে জড়িত না থাকায় বাদীর দাবির প্রেক্ষিতে মুরাদকে ছেড়ে দেয়া হয়েছে।