দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
মহাসড়কের উপর
হাট বাজার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২২
পশ্চিমের জেলাগুলোর সড়ক ও মহাসড়কের উপর বিভিন্ন স্থানে হাট-বাজার বসছে। এ ছাড়াও কোন কোন পৌর শহরের রাস্তার উপর হাট-বাজার বসায় সাপ্তাহিক হাটের দিনগুলোতে তীব্র যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নজর নেই।
কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া, লক্ষ্মীপুর, শেখপাড়া, চড়ুইবিল, ভাটই, তেঁতুলতলা, বারিনগর, রূপদিয়া ও নওয়াপাড়াতে রাস্তার উপর হাট বসে। মাগুরা-চুয়াডাঙ্গা মহাসড়কের হাট গোপালপুর, গোয়ালপাড়া, হলিধানী, নগরবাথান, ডাকবাংলা, বদরগ্ঞ্জ, সরোজগঞ্জ ও ডিঙ্গেদাহতে রাস্তার উপর হাট বসছে। কালীগঞ্জ-চুয়াডাঙ্গা মহাসড়কের কোটচাঁদপুর, খালিশপুর, হাসাদাহ, জীবননগর ও ডুগডুগিতে রাস্তার উপর হাট বসে আসছে। যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট, ঝিকরগাছা ও নাভারনে রাস্তার উপর হাট বসে। এ এছাড়াও কুষ্টিয়া-গ্রাগপুর মহাসড়কে এবং কুষ্টিযা-মেহেরপুর মহাসড়কের বেশ কয়েকটি স্থানে রাস্তার উপর হাট বসে। ঝিনাইদহ, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর, জীবননগর, ঝিকরগাছা প্রভৃতি পৌরসভার ভেতরও রাস্তার উপর হাট বসে। হাটের দিনগুলোতে পণ্য বোঝাই ভ্যান, নসিমন ও আলম সাধুতে সড়কগুলো ভরে যায়। যানবাহন ও মানুষের চলাচলে দারুণভাবে ব্যাহত হয়। এ ছাড়া যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়।