মাওয়ায় ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ৬ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল ফের শুরু হয়েছে। ঘনকুয়াশার কারণে সোমবার রাত আড়াইটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় মাঝ পদ্মায় আটকা পড়েছে ৩ হাজার যাত্রীসহ ৮টি ফেরি। কনকনে শীতের মধ্য দীর্ঘ সময় ধরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি সার্ভিস চালু হয়েছে। তবে উভয় ঘাটে নাইটকোচসহ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৩শ। কুয়াশার কারণে পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ১১টি লঞ্চসহ শতাধিক নৌযান আটকা পড়ে।