বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেয়নি রাজাপুরের ৩৭ মাদ্রাসা

ঝালকাঠির রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হলেও উপজেলার ৩৭টি মাদ্রাসার কোন শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না। এ নিয়ে রাজাপুরের সর্বস্তরে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবসের কুচকাওয়াজ থেকে শুরু করে নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে গত ৪০বছর যাবত্ উপজেলার দু’একটি মাদ্রাসা ব্যতীত কোন মাদ্রাসার শিক্ষার্থীরাই অজ্ঞাত কারণে অংশ নেয় না। কিন্তু এবছর কোন মাদ্রাসা বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেয়নি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে স্ব-স্ব মাদ্রাসা প্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠান পালন ও কুচকাওয়াজে অংশগ্রহণের লিখিত নির্দেশনা থাকে । কিন্তু প্রতিবছর তা উপেক্ষা করেন মাদ্রাসা প্রধানরা। এমনকি রাজাপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটিতে বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হলেও অন্যান্যরা এ ব্যাপারে উদাসীন। এ ব্যাপারে রাজাপুর সদরের ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসাদুজ্জামান বলেন, ‘গতকাল বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকায় তাদের মাঠে নেয়া সম্ভব হয়নি।’ এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন,‘বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানে তাদের সকলকে লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়েছে।