মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৪
সরওয়ার আলম
বাংলাদেশ রেলওয়ের সাবেক যুগ্ম-মহাপরিচালক সরওয়ার আলমের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৯ ডিসেম্বর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীর কাছ থেকে দোয়া ও রূহের মাগফিরাত কামনা করেছে মরহুমের পরিবার।
ডা. সন্তোষ সরকার
আজ ১৯ ডিসেম্বর মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ডা. সন্তোষ কুমার সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করেছেন তার পরিবার।
ফিরোজা বেগম
কুমিল্লার চৌদ্দগ্রাম নিবাসী সাংবাদিক আবু বক্কর সুজনের মাতা ফিরোজা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৯ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।