গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন দীর্ঘ ৯ বছর পর গত সোমবার গোদাগাড়ী আফজি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অয়েজ উদ্দিন বিশ্বাসকে সভাপতি এবং রবিউল আলমকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করা হয়েছে। অধিবেশনে গোদাগাড়ী পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর, ডেলিগেট ও বিপুলসংখ্যক সংগঠন নেতাকর্মীদের উপস্থিতি ছিল। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক অয়েজ উদ্দিন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী এমপি। উদ্বোধক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আখতার জাহান, উপজেলা চেয়ারম্যান একেএম আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান রবু মিয়া প্রমুখ।