শাবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২২ ডিসেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অপেক্ষামাণ তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ২২ ডিসেম্বর। গতকাল মঙ্গলবার ভর্তি কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বি-১ ইউনিটের অপেক্ষামাণ মেধা তালিকা ৩০১ থেকে ৬০৩, বি-ইউনিটে ০১ থেকে ১১ এবং এ ইউনিটের বিজ্ঞান শাখা থেকে অপেক্ষামাণ মেধা তালিকায় উত্তীর্ণ ৭৬-১৫৫ ও বাণ্যিজ্য শাখা থেকে ৬-৩২ অপেক্ষামাণ মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হবে। এছাড়া মানবিক বিভাগসহ কোটাধারীদেরকে আসন শূন্য থাকা সাপেক্ষে মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. নারায়ণ সাহা।