বিশ্বনাথে ৭৫ জন
মুক্তিযোদ্ধা সংবর্ধিত
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৭
সিলেটের বিশ্বনাথে দেশের ৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার সভাপতিত্বে ও সাদেক মিয়ার পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান।