লালপুরের একটি গণকবর বেদখল
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৭
দখল হয়ে গেছে নাটোরের লালপুর নীলকুঠি এলাকার একটি গণকবর। জায়গাটি প্রভাবশালীরা ঘর-বাড়ি নির্মাণ ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করছে। মানববন্ধনসহ নানা কর্মসূচির মাধ্যমে মুক্তিযোদ্ধারা গণকবরটি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানালেও তা প্রশাসনের নজর কাড়েনি। ফলে শনিবার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ গণকবরের উপর নির্মিত বাড়ি, আখ ও আখের পাতার স্তূপের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবরসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।