ঠাকুরগাঁওয়ে জমজমাট শীতবস্ত্রের বাজার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৮
হিমালয়ের পারদেশে অবস্থান হওয়ায় তীব্র শীত ও ঘনকুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও শহর। ঘনকুয়াশায় ও কনকনে ঠান্ডায় জেলায় গত কদিন ধরে তীব্র শীত পড়তে শুরু করায় জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ শীত পোশাক ব্যবসা। গরীবদের পাশাপাশি অনেক উচ্চমধ্যবিত্তও পোশাক কিনতে আসে এসব দোকানে। বড়মাঠ এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী মনির হোসেন জানান, এ বছর প্রথম থেকেই শীত শুরু হওয়ায় বেচা-বিক্রি অনেক ভালো। তার এখানে ১শ’ টাকা থেকে ৫শ’ টাকার মধ্যে শীতবস্ত্র পাওয়া যায়। রবিবার রাত ৮টা পর্যন্ত তার সাড়ে ৪ হাজার টাকার শীতের পোশাক বিক্রি হয়েছে।