ত্রিশালে বিএনপি নেতা গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির সদস্য জাহিদ আমিনকে পুলিশ গত সোমবার উজান পাড়া থেকে গ্রেফতার করে। গত ১১ ডিসেম্বরের হরতালে গাড়ি ভাংচুরের অভিযোগে ত্রিশাল বিএনপি’র ৬৫ নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের হয়। এ মামলায় জাহিদ আমিনকে গ্রেফতার দেখানো হয়েছে। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জাহিদ আমিনের সঙ্গে ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান সুরুজ ও ছাত্রদল নেতা ইমরানকে আটক করা হয়। তবে গাড়ি ভাংচুরের ঘটনায় তাদের কোন সংশ্লিষ্টতা না থাকায় ছেড়ে দেয়া হয়।