রাঙ্গামাটিতে ইয়থ ফোরামের কর্মশালা

পার্বত্য অঞ্চলের সবুজ সমারোহ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুজ্জমান। পৃথিবীকে সবুজ করে সাজাতে যুবকদের নিয়ে ইসিমোড যে উদ্যোগ নিয়েছে তা সফল হবে বলে ও তিনি আশা প্রকাশ করেন। গতকাল রাঙ্গামাটিতে বাংলাদেশ ইয়থ ফোরামের ২ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ইসিমোড ও স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন গ্রীন হিলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইরফান শরীফ। আরো বক্তব্য রাখেন, ইসিমোডের টেক জুম মাথা, ইয়থ ফোরামের বাংলাদেশের প্রতিনিধি মারুফা ইসাক।