আদমদীঘিতে রগ
কেটে হত্যা চেষ্টার
আসামী আটক
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৯
আদমদীঘিতে শিরিনের পায়ের রগ কেটে হত্যা চেষ্টা মামলার আসামী সেন গুপ্তকে (৩৩) ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়। আদমদীঘির ওসি তোজাম্মেল হক জানান তাঁকে নওগাঁর বদলগাছীর চোয়ারপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেন গুপ্ত আদমদীঘির কুসুম্বী গ্রামের সন্তোষ ঘোষের পুত্র। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর বিকেলে আদমদীঘির ডুমুরী গ্রামের আজিজার রহমানের কন্যা শিরিন আক্তারকে বাসা থেকে কৌশলে ডেকে আনে। এরপর সন্ত্রাসীরা তাকে লেবুর গাছ তলায় নিয়ে দু’টি পায়ের রগ কেটে ও গলায় ওড়না পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শিরিন আক্তারের পিতা বাদী হয়ে শিরিনের প্রাক্তন স্বামী তালশন গ্রামের আব্দুল করিমের পুত্র সোহেল ইবনে করিম সহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মুল আসামী সোহেল ইবনে করিমকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।