কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে তথ্যমন্ত্রী

১৬ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি ও ৩১ বছর পদার্পণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। তিনি বলেছেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের আয়না স্বরূপ। ১৯৭১ সালে দেশ স্বাধীনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা ব্যাপক সাহসী ভূমিকা পালন করেছিল। সঠিক তথ্য দিয়ে গণতন্ত্রকে সচল রাখার ক্ষেত্রে সাংবাদিকরা সব সময়ই ভাল ভূমিকা রেখেছে। বর্তমানে এদেশকে নিয়ে যে যড়যন্ত্র চলেছে তা রুখে দিতে একমাত্র গণমাধ্যম কর্মীরাই পারেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর সহধর্মিণী ও নারী জোটের আহ্বায়ক আফরোজ হক রীনা, ভেড়ামারা সার্কেলের এএসপি সি.এ হালিম, উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ও জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মিরপুর প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।