নাসিরনগরে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। জানা যায়, গত সোমবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর রাজনগর গ্রামের মরম আলীর পুত্র মোঃ রাশেদ মিয়া (৪৫) জমি দেখতে গ্রামের পূর্ব দিকে মাঠে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় গ্রামবাসী ও আশ পাশের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে দূরবর্তী জমিতে বাম পা বিহীন অবস্থায় তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নাসিরনগর থানার ওসি (তদন্ত) মোঃ ইয়াছিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন।